গ্রামেও মোবাইল নেটওয়ার্ক ও মান পরীক্ষা করবে বিটিআরসি

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫২  
এবার দেশজুড়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা এবং সেবা মান যাচাই করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। টানা ছয় মাস ধরে এই পর্যবেক্ষন পরিচালনা করা হবে। মহাসড়ক, জেলা, উপজেলা এমনকি গ্রামের মেঠো পথ কিংবা নির্ধারিত জায়গাগুলোতে নেটওয়ার্কের অবস্থা ও চরিত্র নিরীক্ষা করতে কনসাল্টিং ফার্ম নিয়োগ দিতে যাচ্ছে। ইতিমধ্যেই আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ইওআই নোটিশ জারি করা হয়েছে। নোটিশে সংশ্লিষ্ট কাজে ফার্মের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতার বাধ্যাবাধকতা উল্লেখ করা হয়েছে। বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক গোলাম রাজ্জাক সাক্ষরিত ওই নোটিশে আগামী ১৫ মার্চ বিকেল ৩টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। জানাগেছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, সিলেট এবং বরিশালের ন্যূনতম মোট ১০ হাজার ৫০০ কিলোমিটার সড়ক সংলগ্ন আউটডোর ও ইনডোর স্পটে এই পরীক্ষা চালানো হবে।